ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশেম চেয়ারম্যান দূর্বৃত্তের হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪২২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তিনি গত ৫ আগস্টের পূর্বে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যাযর পর লর্ডহার্ডিঞ্জ বাজারে হামলার শিকার হয়েছেন বলে জানা যায়। হামলার পরপরই স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রববিার সন্ধ্যায় বাজারের একটি ফার্মেসিতে বসা ছিলেন কাশেম চেয়ারম্যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার উপর। সেখান থেকে উপস্থিত জনতার প্রতিরোধে দূর্বৃত্তদের হাত থেকে নিরাপদে চলে যান তিনি। তবে চেয়ারম্যানের সাথে থাকা লর্ডহার্ডিঞ্জ বাজার কমিটির সভাপতি নজির মেম্বার ও মুসা নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় চেয়ারম্যানের কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান আবুল কাশেম মিয়া।
চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিএনপি নেতা ইব্রাহীমের নির্দেশে আমার উপর এই হামলা হয়েছে। এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি পদ প্রত্যাশী মো. ইব্রাহীমের সাথে আলাপ করলে তিনি বলেন, “এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং তার প্রতিবেশী ফরিদকে আওয়ামী লীগের আমলে মামলা দিয়ে হয়রানি করায় সে এই হামলা করেছে বলে আমরা শুনেছি।” উল্লেখ্য যে গত ৫ আগষ্টের পর তিনি এলাকায় অবস্থান করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবছরের প্রথম দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান থেকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগ দেন। কিন্তু পরবর্তীতে আবার আদালতের রায়ে তিনি চেয়ারম্যান হিসেবে বহালের রায় পান। রায় নিয়ে আসলে তিনি এই হামলার শিকার হন। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশেম চেয়ারম্যান দূর্বৃত্তের হামলার শিকার

আপডেট : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫