ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লৌহজংয়ে গৃহবধূর অপমৃত্যু

জেলা প্রতিনিধি:
  • আপডেট : ১০:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও গ্রামে তাসলিমা আক্তার শ্রাবন্তী (২২) নামে এক গৃহবধূর অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ চারিগাঁও গ্রামের প্রবাসী মো. মামুন হাওলাদারের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে তার পরিবারসহ এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করে।

নিহত শ্রাবন্তী শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। তার এক ৭ বছরের কন্যাসন্তান রয়েছে।

মৃতের পরিবার দাবি করেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার পর থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটতে পারে। তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

লৌহজং থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লৌহজংয়ে গৃহবধূর অপমৃত্যু

আপডেট : ১০:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫