সর্বশেষ
শ্রীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১০:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ৪৭৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ রুবেল (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন হরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল হরপাড়া এলাকার রওশন আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শ্রীনগর থানার এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকসহ রুবেলকে আটক করে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি শেয়ার করুন






















