সর্বশেষ
শ্রীনগরে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
শ্রীনগরে ক্ষতিগ্রস্ত ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হয়েছে। সোমবার সকালের দিকে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ তাজুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তন্তর ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৭ হাজার ৫শত’
টাকার চেক প্রদান করা হয়। অপরদিকে শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগে সাপে কাটা নিহত আব্দুল জলিলের পরিবারকে ২০ হাজার টাকা ও ষোলঘর ইউনিয়নের উমপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল বিন তালহা’র পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।



















