শ্রীনগরে খামারীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা
- আপডেট : ১০:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে খামারীদের সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভা, সাইলেজ প্রযুক্তিকরণ হস্তান্তর ও ঘাস চাষের জন্য অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ইউএনও’র সভাকক্ষে উপজেলা প্রাণীসম্প্রদ কর্মকর্তা ডাঃ মো. কামরুল
হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও অফিসার তাজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুর রহমান, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ অপু রায়হান প্রমুখ। জানা গেছে, উক্ত সভায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে উপজেলার খামারীদের নিয়ে রাসায়নিক ব্যবহার
ব্যাতিত সঠিক পদ্ধতিতে গবাদিপশু রিষ্টপুষ্টকরণ এবং স্টেরয়েড বা হরমোনের কুফলের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ২৮ জন খামারীকে সাইলেজ প্রযুক্তিকরণ হস্তান্তর ও প্রত্যেককে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন





















