ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংপাড়া বেলতলী এলাকায় মাজারের ওরশ শরী‌ফে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।এসময় গাজা সেবন ও গাজা সহ ৮জন কে গ্রেফতার করা হয়।এদের মধ্যে পান্নু (৫৯),মোঃ জাহাঙ্গীর(৫৭), আ‌কিব(৩০) নামের ৩জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩মাস ক‌রে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এছাড়াও মোঃ মুন্না (২১), শ্রাবন আহ‌মেদ(২২), বা‌প্পি আলম (২২), মোঃ স্বপন (৩৫), ফারহান মাহতাব (২৩) নামের আরও ৫ জ‌নকে ৫ দিন ক‌রে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিংপাড়া মাজা‌রের ওরশ শরী‌ফের মা‌ঠের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে।এধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গাঁজার আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১১:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২