সর্বশেষ
শ্রীনগরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ২ নং সদস্য শহিদুল ইসলাম মৃধাকে সংবর্ধনা প্রদান
খান সুজন
- আপডেট : ০৪:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ২ নং সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি জনাব শহিদুল ইসলাম মৃধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । এ ছাড়াও ঘোষিত এই জেলা কমিটিতে ১ নং সদস্য হিসেবে রয়েছেন শ্রীনগর -সিরাজদিখান ( মুন্সিগঞ্জ) ১ আসনের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে বীরতারা বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরতারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজনে শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ স্বাধীন মোল্লা সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সম্পাদক এবং বীরতারা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম নাদিমের সঞ্চালনায় উপস্হিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক মর্যাদা অহিদুল ইসলাম থানা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান,শ্রীনগর উপজেলা যুবদল নেতা মোঃ মোতাহার হোসেন, মাহিতুল ইসলাম,শহিদুল ইসলাম, সঈদ মোল্লা, সোহাগ ভুইয়া, যুবদলের বাবু, মনির, জাহাঙ্গীর, সোহেল।ছাত্রদলের বেপারী ফরিদ রানা, আজমীর, শুভ। কৃষক দলের মিনার,dআনোয়ার,ফারুক।তাঁতীদলের আঃ সামাদ।
এ সময় উপজেলা ও বীরতারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য নারী,পুরুষ ও বয়োজ্যেষ্ঠরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন এবং উপস্থিত সকলে প্রধান অতিথির বক্তব্য আগ্রহ সহকারে শোনেন এবং তাঁর দিকনির্দেশনা শুনে মেনে চলার অঙ্গীকার করেন।
নিউজটি শেয়ার করুন





















