ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নাজমুল খান সুজন
  • আপডেট : ০২:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় রোবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পূর্ব-কামারখোলা এলাকার ভাড়াটিয়া রোবেয়া বেগম (৬০) তার নাতি আলামিনকে (৮) রেল লাইনের পশ্চিম পাশে অবস্থিত কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দিতে যান। সেখানে নাতিকে রেখে বাড়িতে ফেরার পথে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। রোবেয়া বেগম মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী। তাদের বাড়ি ফরিদপুর। রোবেয়া বেগমের পুত্র মো. সোহেল বলেন, তারা অনেক বছর ধরে পুর্ব-কামারখোলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি বাড়িতে ভাড়া
থাকেন। তার ভাগিনাকে মাদ্রাসায় দিয়ে আসার সময় ট্রেনের ধাক্কায় তার মা নিহত হন। পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন নিহতের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান। তিনি বলেন, লাশ দাফনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান বলেন, ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০২:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪