সর্বশেষ
শ্রীনগরে তথ্য আপার উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১০:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার পাটাভোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তথ্য আপার উঠান বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। ইউএনও প্রণব কুমার ঘোষ উক্ত বৈঠকে বাল্যবিবাহ বিরোধী আলোচনা ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ বিষয়ে অবহিত করণ সমন্ধে সার্বিক আলোচনা করেন।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আছিয়া আক্তার রুমুর সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজাসহ এলাকার নারীগণ।




















