সর্বশেষ
শ্রীনগরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নাজমুল খান সুজন
- আপডেট : ০১:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় বাইকের আরোহী গুরুতর আহত হয়। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের নাম আব্দুল হাকিম (২৭)। সে ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাঁসাড়ায় এসে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে সিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহতআ রোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন





















