শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
- আপডেট : ০৬:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
শ্রীনগরে প্রাথমিকবিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র (বালক-বালিকা)ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালিকা টীমের মধ্যে উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিন হয়।ফৈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত শ্রীধরপুর স্কুল। অপরদিকে বালক টীম উপজেলার পূর্ব-হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রীনগর ১নং মডেল সরকারি বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে পূর্ব হাসাড়া স্কুল। মঙ্গলবার দুপুর ২টার দিকে শ্রীনগর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.
মজিন উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার ও সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ। ফুটবল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ টীমকে ট্রফি দেওয়া হয়। ক্ষুদে খেলোয়াদের মাঝে মেডেলসহ পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন




















