ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি 

শ্রীনগরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১২:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ৫২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বালাশুর চৌরাস্তা ও শিংপাড়া বাজারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যবিভাগ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল।এসময় বালাশুর চৌরাস্তায় মোল্লা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

এছাড়াও শিংপাড়া বাজারের গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কমপ্লেক্সে ও বালাশুর চৌরাস্তার আফিয়া ডায়াগনস্টিক সেন্টার নামের আরও একটি প্রতিষ্ঠানকে কাগজপত্র নবায়ন না থাকায় নির্ধারিত সময়ে কাগজপত্র নবায়নের নির্দেশ দেয়া হয় অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেয়া হয়।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে।লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আপডেট : ১২:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২