সর্বশেষ
শ্রীনগরে ভাইস প্রিন্সিপালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নাজমুল খান সুজন
- আপডেট : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার চকবাজার এলাকায় সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল ফেরদৌসী খানমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে স্কুলের আঙিনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।ভাইস প্রিন্সিপাল ফেরদৌসী খানম সুনামের সাথে দীর্ঘ একত্রিশ বছর শিক্ষকতা করেন। সিনিয়র শিক্ষক সাজেদা ইয়াসমিন ও রাজিব পালের সঞ্চালনায় এবং সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংকের আহবায়ক মো. শাহে আলমের সভাপতিত্বে ও সিজুয়ে স্কুলের আয়োজনে স্কুল এ বিদায় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রিন্সিপাল আব্দুল লতিফ মিয়া সহ শ্রীনগর উপজেলার শিক্ষানুরাগী , স্কুলের ছাত্র- ছাত্রী ও তাদের অভিভাবকগন।এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে আবেগঘন পরিবেশ তৈরী হয়।পাশাপাশি একই অনুষ্ঠানে বিদ্যালয়টির বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়।
নিউজটি শেয়ার করুন











