শ্রীনগরে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা
- আপডেট : ০৭:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
শ্রীনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকায় মাদক ও চুরিসহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশকে সহযোগীতা করার অনুরোধ করেন। মুন্সীগঞ্জ জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুকুটিয়া ইউনিয়ন
বিএনপির সভাপতি মো. মতিউর রহমান খান, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, অন্যাদের মধ্যে বক্তব্য বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. রমজান আলী বাশার, রাখেন বিবন্দী বাজার কমিটির সভাপতি আব্দুস ছাত্তার মুক্তার, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-
সভাপতি কেএম রাজিব প্রমুখ। এ সময় বিবন্দী বাজারের
ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















