সর্বশেষ
শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারী আরোহীর মৃত্যু
খান সুজন
- আপডেট : ১২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জুথী আক্তার (২৩)। এ সময় মোটরসাইকেল চালক রমিজউদ্দিন বাবু গুরুতর আহত হন। গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার ষোলঘর এলাকার ওমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুথী আক্তার বাইক চালক রমিজউদ্দিন বাবুর স্ত্রী। রমিজউদ্দিন ঢাকা শ্যামপুরের জুরাইন এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাওয়াগামী মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-৩৯৮৮০৭) নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চালকসহ এক নারী আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানায়, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















