সর্বশেষ
শ্রীনগরে র্যাবের অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার
খান সুজন
- আপডেট : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
শ্রীনগরে র্যাবের অভিযানে মাদক ও গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘড়া এলালায় র্যাব-১০’র সদস্যরা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২ রাউন্ড গুলি ও ১টি পিস্তল উদ্ধার করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০’র সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড দমনে র্যাব-১০ গোয়ান্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রাখছে। বাঘড়ায় উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে।



















