ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে র‌্যাব-১০’র অভিযানে ২টি বিদেশী  পিস্তলসহ গ্রেফতার ৩ 

খান সুজন
  • আপডেট : ০৮:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শ্রীনগরে র‌্যাবের অভিযানে ২টি বিদেশী পিস্তল, গুলি, মাদকসহ ৩ জন গ্রেফতার হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাগ্যকুলের আল-আমিন বাজার এলাকা থেকে র‌্যাব-সদস্যরা ওই ৩ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকার সেকান্দোর হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), একই উপজেলার কুমারভোগ এলাকার শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪০) ও শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার মাগঢালের আজাহার দেওয়ানের ছেলের শওকত আকবর (২৮)।
এদিন বিকালে র‌্যাব-১০’র সিনিয়র সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিসি-২, মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন ও দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আসামীরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃদের কাছ থেকে ম্যাগাজিনসহ ২টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেন্সিডিল, ১ বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৩ হাজার ৫শত’ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনকারী ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে র‌্যাব-১০’র অভিযানে ২টি বিদেশী  পিস্তলসহ গ্রেফতার ৩ 

আপডেট : ০৮:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫