ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে সরকারি সড়কের গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী-শিবরামপুর সড়কের গাছ কর্তন করা হচ্ছে। ববুধবার বিকালের দিকে সড়কটির শিবরামপুর জামে
মসজিদ সংলগ্ন আকবর ডেকোরেটর পাশে বড় সাইজের
১টি রেন্ট্রি (কড়ই) গাছ ও ১টি মেহগনি গাছের ডালপালা কাটার দৃশ্য চোথে পড়েছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।স্থানীয়রা জানায়, ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আলী আক্কাস শেখ গাছ দুটি বিক্রি করেছেন। এ সময় তাজুল ইসলাম ও আকবর নামে দুই ব্যক্তি বলেন, স্থানীয় কাঠ/গাছ ব্যবসায়ী মো. সাইদুরের কথায় গাছ কেটে দেওয়ার চুক্তি নিয়েছেন তারা। এ ব্যাপরে জানতে অভিযুক্ত আলী আক্কাস
শেখের সাথে কথা বলতে চাইলে তার স্ত্রী জানান, তিনি এখন বাড়িতে নেই। সড়কের গাছ কাটার কোন ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক কিছু জানাতে পারেননি। তার স্বামীর মোবাইল ফোন নম্বর চাইলে তিনি দিতে রাজি হননি। এ বিষয়ে গাছ ব্যবসায়ী মো. সাইদুর রহমানের কাছে জানতে চাইলে
তিনি বলেন, আমি গাছ আলী আক্কাসের কাছ থেকে কিনে নিয়েছি। গাছগুলো সরকারি রাস্তার গাছ কিনা আমি জানিনা। কত টাকার বিনিময় গাছ ক্রয় করা হয়েছে জানতে চাইলে কিছু না বলে এড়িয়ে যান। উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান জানান, বিষয়টি আমার জানা নেই। মুন্সীগঞ্জেকা জে আছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে সরকারি সড়কের গাছ কর্তন

আপডেট : ০৮:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪