সর্বশেষ
শ্রীনগরে সার অব্যবস্থাপনায় ডিলার কে জরিমানা
খান সুজন
- আপডেট : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএডিসির ডিলার কে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার এম রহমান মার্কেট বিপরীতে অবস্থিত মহিউদ্দিন ট্রেডার্স কে সার অব্যবস্থপনার দ্বায়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ যোবায়ের হাবিব।এ সময় সার অব্যবস্থাপনা সহ নানা অনিয়ন করার অপরাধে মহিউদ্দিন ট্রেডার্স কে৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ যোবায়ের হাবিব বলেন, উপজেলাব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা কৃষি অফিসার উপস্থিত ছিলেন।
















