ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

শ্রীনগরে ৩৩ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গত ১৯ ফেব্রুয়ারি শনিবার দিবাগত গভীর রাতে শ্রীনগর উপজেলার বালাশুর বউবাজার ও হরপাড়া ছনবাড়ি চৌরাস্তায় অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের কবির হোসেন (৪২), পুর্ব বাঘড়ার রুবেল (৩৮) ও নারায়ণগঞ্জের আমিনুল হক রানা (২৫)। এ সময় অভিনব কায়দায় গাঁজা বহনে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩ ৮৬৪৪) আটক করা হয়।

র‌্যাব-১০’র এক প্রেরিত বার্তা থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বউবাজার থেকে হেরোইনসহ ১ জন ও হরপাড়া ছনবাড়ি থেকে গাঁজা বহনকারী প্রাইভেটকার চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।এর মধ্যে মাদক কারবারি কবিরের বিরুদ্ধে শ্রীনগর থানায় ৫টি মাদক ও রুবেলের বিরুদ্ধে ১টি নিয়মিত মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ৩৩ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

আপডেট : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২