সর্বশেষ
শ্রীনগরে ৮ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা, ইলিশ জব্দ
খান সুজন
- আপডেট : ০৬:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণঅভিযানে ৮ মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল ও বাঘড়া চর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্্েরট লিখন বনিক।এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম শরীফ, মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।মৎস্য অফিসার সমীর কুমার বসাক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা ও বহণ করার অপরাধে ৮ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়। জব্দকৃত ৬০ কেজি ইলিশ সরকারি শিশু পরিবার ও দুটি মাদ্রাসার এতিম খানায় বিতরণ করা হয়। উপজেলায় অভিযা নঅব্যাহত থাকবে।



















