ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগর বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ প্রদান

খান সুজন
  • আপডেট : ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে সরকারি সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ক্ষতিগ্রস্থদের হাতে অনুদানের চেক তুলে দেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো.মহিন উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর বাজার কমিটির আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম টিটু, সদস্য শামসুল আলম, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ। সভায় অগ্নিকান্ড ও পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ১৫ মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শ্রীনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় সব মিলিয়ে ১৩৬ দোকান মালিক ও
ভাড়াটি দোকানী ক্ষতিগ্রস্থ হন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুনে পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগর বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ প্রদান

আপডেট : ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫