সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার
- আপডেট : ০৯:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৩৮৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
সরকারি ভাবে বলা হচ্ছে সারাদেশের কোথাও তেলের ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু ভোলার লালমোহনে ডিজেল, কেরোসিন, পেট্রোল, তেলের ডিলারের কাছে নেই তেল। বাজারের অন্য ব্যবসায়ীরা ডিলারের কাছে তেল না পেয়ে বরিশাল থেকে তেল এনে বিক্রি করছেন।
পদ্মা অয়েল কোং লিঃ এর লালমোহনের ডিলার হচ্ছেন মেসার্স ফুলবাগিচা ষ্টোর। বৃহস্পতিবার (১৯ মার্চ) ফুলবাগিচা ষ্টোরে গিয়ে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। ফুলবাগিচা ষ্টোরের মালিক মো. হারুন আর রশিদ জানান, ডিলার থেকে তেল দেয়া হচ্ছেনা এজন্য আমরা বিক্রি করতে পারছি না। আমারা ভোলার পদ্মা অয়েল কোং এর সাথে বারবার যোগাযোগ করার পরও তারা তেল সরবরাহ করছে না। এখন আমাদের কাছে কোন তেল নেই। তাই বিক্রি করতে পারছি না।
পদ্মা অয়েল কোং লিঃ ভোলার ডিএমও মো. হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি রং নাম্বার বলে কেটে দেন।



















