ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সারা দেশে ধর্ষণের প্রতিবাদে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন

সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি
  • আপডেট : ০৩:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে ধর্ষণের প্রতিবাদ জানাতে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষারথীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সামাজিক সচেতনতার পাশাপাশি নিরাপত্তার দাবিতে আওয়াজ তোলেন।

কয়েক দিন আগে মাগুরাসহ দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি নৃশংসতা পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার( ১৩ মার্চ) বেলা ১১টায় কলেজের সামনে দক্ষিণ আইচা মেইন সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাধারণ শিক্ষার্থী তাদের ক্ষোভ ও দাবি পেশ করেন
মানব বন্ধনে বক্তব্য প্রদানকারী শিক্ষার্থী মারিয়া বলেন, ‘আজকের এ মানব বন্ধন কর্মসূচি শুধু দক্ষিণ আইচার জন্য নয়; বরং সারাদেশের সব নারীর নিরাপত্তার দাবি। আমরা চাই ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

শিক্ষার্থী জাফর বলেন, ‘আমাদের কথা সহজ, হয় ধর্ষকদের ফাঁসি দিন নয়তো আমাদের হাতে ধর্ষকদের ছেড়ে দিন। ধর্ষকের শাস্তি চাই।

ছাত্র প্রতিনিধি আরিফ বলেন, ‘এসব ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা নির্ভয়ে কাজ করতে না পারে।’
শিক্ষাথী রাহান দেওয়ান বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে পরবর্তী সময়ে আর কেউ ধর্ষণের সাহস না করে।’
মানব বন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা মেইন সড়ক ও কলেজে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না’ স্লোগানে মুখর হয় কলেজের চারপাশ। যত দিন পর্যন্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তত দিন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সারা দেশে ধর্ষণের প্রতিবাদে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন

আপডেট : ০৩:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫