ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৫৬৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন।

সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। রাজউকের জোন (৪) অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি।

এখন দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা।

সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। দক্ষিণি তারকা মামোত্তি, আতিফ আসলাম, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। সেখানে তিনি তাঁর অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তাঁর অভিনীত পাগল মন, বেবি জান গানগুলো পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯