ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩২

মোঃ পলাশ মিয়া সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা সনে সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও আনন্দময় উৎসব। নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ ও প্রাণের সঞ্চার।

উৎসবের সূচনা হয় সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এই আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায় এবং সোহরাওয়ার্দী কলেজ গেট থেকে শুরু করে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে পর্যন্ত গমন করে । আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্মচারীরা। তারা রঙ-বেরঙের পোশাক পরে,  ব্যানার, পোস্টার ও বাঁশি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী কলেজ শহীদ সাংবাদিক মেহেদী  অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

এছাড়াও অডিটোরিয়ামে প্রত্যেক বিভাগ থেকে  স্টলের আয়োজন ছিলো ।এসব স্টলে , পিঠা-পুলি, খেলনা, পান্তা ইলিশ ও বিভিন্ন ধরনের ভর্তা ছিল যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। দিনব্যাপী চলা এই বৈশাখী আয়োজন সবার মনে আনন্দের ছাপ ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩২

আপডেট : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫