ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার চরফ্যাশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান সভাপতি,সোহেব সম্পাদক তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল

সৌদি আরব সফরে যাচ্ছেন ইমরান খান; গুরুত্ব পাবে কাশ্মীর ইস্যু

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ৪২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফর করবেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম এই খবর দিয়েছে। এর আগে ইমরান খান সৌদি দুবার সফর করেছেন। আসন্ন  এ সফরটি হবে ইমরান খানের তৃতীয় বারের মতো সৌদি সফর।

পাকিস্তানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন ইমরান খান। তার আগে তিনি সৌদি আরব সফর করবেন। চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের দেশটিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রাজা আলী ইজাজের সঙ্গে ইমরান খানের সম্ভাব্য সফর নিয়ে রিয়াদে আলোচনা করেন।

ইমরান খান বলেছেন, তিনি তার বক্তব্যে কাশ্মীর ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। গত ৫ আগস্ট ( সোমবার) ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করেছে ভারত। জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে। উপত্যকায় এখনও চলছে ভারতীয় সেনাদের দমন-পীড়ন।

মোদি সরকারের এই পদক্ষেপের পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যুটিকে ভারত তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলছে। এর আগে ফোন করেও সৌদি যুবরাজ সালমানকে কাশ্মীরের পরিস্থিতি জানিয়েছেন ইমরান খান।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

সৌদি আরব সফরে যাচ্ছেন ইমরান খান; গুরুত্ব পাবে কাশ্মীর ইস্যু

আপডেট : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯