ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ হিউম্যান রাইটস অ্যালাইভের উপদেষ্টা কমিটিতে মোঃ সাহাবুদ্দিন খান, চাঁদপুরবাসীর অভিনন্দন মুন্সীগঞ্জের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ লালমোহনে ওরকাইতের বিরুদ্ধে ভুয়া ষ্টাম্প তৈরী করে জমি দখলে নিয়ে ভবন নির্মানের অভিযোগ নির্দোষ হয়েও হয়রানির শিকার হচ্ছি,তদন্তের দাবি জানালেন যুবদল নেতা ‎ অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল শ্রীনগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  বিজ্ঞান মেলা উদ্বোধন সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

হিউম্যান রাইটস অ্যালাইভের উপদেষ্টা কমিটিতে মোঃ সাহাবুদ্দিন খান, চাঁদপুরবাসীর অভিনন্দন

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’। মানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি তাদের কার্যক্রম শুরু করেছে।

সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসরণ করে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক জলবায়ু ও শরণার্থী সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোজাফফর আহমেদকে সভাপতি করে উপদেষ্টা পরিষদ এবং একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (RONPAB)-এর সভাপতি কাজী আওলাদ হোসেন, যিনি ‘বাংলা ৫২টিভি’ ও ‘বাংলা৫২নিউজ’-এর স্বত্বাধিকারী।

এদিকে, নবগঠিত উপদেষ্টা কমিটিতে মুহাম্মদ সাহাবুদ্দিন খানকে সদস্য নির্বাচিত করায় চাঁদপুরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয়রা মনে করেন, তার দক্ষতা ও অভিজ্ঞতা মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশ-বিদেশে সংগঠনের কার্যক্রমকে বেগবান করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

হিউম্যান রাইটস অ্যালাইভের উপদেষ্টা কমিটিতে মোঃ সাহাবুদ্দিন খান, চাঁদপুরবাসীর অভিনন্দন

আপডেট : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬