ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন প্রতিনিধি

‎ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

‎বুধবার (১ জুলাই) সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত লিয়া চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পিছন দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা নিহত লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়ক অবরোধ করে। তারা বোন চাই, বোন চাই,  ঘাতক চালকের বিচার চাই এবং নিরাপদ সড়ক চাই স্লোগান দিতে থাকেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দেয়। পরে মরদেহের আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।

‎শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান বলেন, ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ

আপডেট : ০৮:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬