ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

আজাদ-শাহিনের ক্যারিশমায় লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির অঙ্গসংগঠন গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় সংগঠন হলো জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠন সূত্রে জানা যায় প্রতিষ্ঠার পর হতে লালমোহনে এই সংগঠনটি সাংগঠনিকভাবে তেমন একটা শক্তিশালী ছিল না। সংগঠনটির কার্যক্রম তৃনমূল পর্যায়ে লালমোহনের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে পৌছানো যায়নি।

এ কারণে একজন দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক মনা নেতৃত্ব খোঁজ করছিলেন এ আসনটির সাবেক সাংসদ ও মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ২০১৪ সালে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, নাট্য সংগঠন নান্দিকার একাডেমির সভাপতি আজাদ হাওলাদারের হাতে। তিনি যথেষ্ট দক্ষতার সহিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে সভাপতি পদে অধিষ্ঠিত হন। এরপরেই সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন ওয়েস্টার্ন পাড়ার বিএনপি নেতা শাহিন মুন্সীর হাতে।
এ দুই নেতা সংগঠনটির দুর্বলতা কোথায় তা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক কাজ করতে থাকেন। সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তাদের নিখুত পরিকল্পনা আর সাংগঠনিক দক্ষতায় ঝিমিয়ে পড়া জাসাস প্রাণ ফিরে পায় লালমোহন উপজেলায়। এখন যথেষ্ট চাঙ্গা জাসাসের সকল নেতা-কর্মীরা। ঝিমিয়ে পড়া সকল নেতা-কর্মীরা এখন দারুন উজ্জীবিত। সম্প্রতি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে , তারা নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন। এতে দারুন খুশি ইউনিয়ন-ওয়ার্ডের জাসাস নেতা-কর্মীরা।

জাসাস উপজেলা সভাপতি আজাদ হাওলাদার বলেন, জাসাসকে বিএনপির সকল অঙ্গসংগঠনের মধ্য একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এই সংগঠনটিকে অধিক সুসংগঠিত ও শক্তিশালী করে ফ্যাসিবাদী গণতন্ত্র-ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাঁধে-কাধ মিলিয়ে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আজাদ-শাহিনের ক্যারিশমায় লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস

আপডেট : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫