ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি লালমোহনে খাল খননের মাটি রাস্তার পাশে ও খালের পাড়ে ফেলায় জনদুর্ভোগ আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি -পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ-এর হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন”। শিক্ষা প্রতিশ্রুতিভিত্তিক এ সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।

সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, প্যাকেজ সফটওয়্যার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সদস্যদের স্বাস্থ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার সুরক্ষার বিষয়েও কাজ করবে সংগঠনটি।

সোমবার (১০ মে) হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলী এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়ের স্বাক্ষরের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য (২০২৫-২৬) এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কায়েস আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউল বারী জিয়ন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ রাসেল আহমেদ, সহ-সভাপতি পদে নাফিসা আহমেদ দোলা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদি হাসান লিমন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহরিয়ার চৌধুরী সজল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ সাজিদ, দপ্তর সম্পাদক পদে আল আমিন অন্তর, সহ-দপ্তর সম্পাদক পদে আসির হামিম, অর্থ সম্পাদক পদে মোঃ জাকারিয়া পিয়াস, সহ-অর্থ সম্পাদক পদে রায়হান ইব্রাহীম, প্রচার সম্পাদক পদে তানভীর হাসান তামিম এবং সহ-প্রচার সম্পাদক পদে মেয়মা আতিয়া ইবনাত নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ সাগর, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আবিদ হাসান টিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তুলি নাগ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ অনিক, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নুরে জান্নাত তানজিলা, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ মাশিন উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিশ্বনাথ রুদ্র দীপ এবং শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ওয়ারান সাইফ মিয়াজী দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাপন সাহা, মাহিয়া চৌধুরী সিথী, অমিত সাহা, সামিয়া তিথি, বিবেক বড়ুয়া, জিহাদ হোসেন, নূর মোহাম্মদ রাবিক আল হাসান অর্ণব, মহিন হাসান ও আফরোজা খান।

নবনির্বাচিত সভাপতি মোঃ কায়েস আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হিসাববিজ্ঞান সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও নেতৃত্বগুণ বিকাশেও আমরা কাজ করবো।

সাধারণ সম্পাদক জিয়াউল বারী জিয়ন বলেন, শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও দক্ষতাভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডলাইন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

আপডেট : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬