ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে হাতপাখা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা ১৬ বছর একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম- মেজর হাফিজ ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগর পুরাতন ফেরীঘাটে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩  লালমোহনে জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম এর বিশাল জনসভা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে – মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ চরফ্যাশনে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ১

আমরা ১৬ বছর একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম- মেজর হাফিজ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনী। লালমোহনের মানুষকেও ঢাকার রাজপথে হত্যা করা হয়েছিল। সেখানে লালমোহনের ১২ জন ছিলো। এই ১২জনের কেউ ছাত্র ছিলো না। সবাই শ্রমিক, রিক্সাচলাক, ভ্যান চালক ও বিভিন্ন পেশার লোক ছিলো। এভাবে একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম আমরা ১৬ বছর। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন ধরনের মাদক থাকবে না। অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, আমাদেরকে জামায়াতে ইসলামী হতে ইসলাম শিখতে হবে না। দাড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাবেন এটা ইসলামের কোথাও নাই। শেখ হাসিনার যারা বিরোধিতা করেছে তাদের আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। লালমোহন-তজুমুদ্দিনে কোন সন্ত্রাস কাউকে করতে দেয়া হবে না। গত ১৭ বছর আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমাকে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রেখে আগের রাতে আ.লীগ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রেখেছে।

চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ধানের শীষে প্রতীকে ভোট চান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের একমাত্র কন্যা শ্যামামা শাহরিন হাফিজ টিয়া, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমরা ১৬ বছর একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম- মেজর হাফিজ

আপডেট : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬