ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল হাঁসাড়া ইউনিয়ন বিএনপির পুষ্পস্তবক অর্পন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কালমার তোরাবগঞ্জে ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

নাজমুল খান সুজন
  • আপডেট : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
স্বপ্ন নয়, ভোলা- বরিশাল সেতু আমাদের অধিকার এই প্রতিপাদ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনের কালমা ইউনিয়নের তোরাবগঞ্জে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতহয়েছে।

সোমবার বিকালে তোরাবগঞ্জ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তোরাবগঞ্জ তেমুহনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।
বক্তারা আরও বলেন, “যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”
এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা।
মানববন্ধনে কালমা ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল–কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কালমার তোরাবগঞ্জে ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

আপডেট : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫