সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৫:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মো. শরিফ পঞ্চায়েত (২৯) নামের এক মাদক কারবারিবকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে লালমোহন শাহবাজপুর গেট সংলগ্ন এলাকায় সন্দেহজনক শরিফকে তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত মো. শরিফ পঞ্চায়েত লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুল মান্নান পাঞ্চায়েতের ছেলে। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন।
নিউজটি শেয়ার করুন












