ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল

ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ‘স্পোর্টস ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪-২৫ সেশনকে হারিয়ে ২০২০-২১ সেশন চ্যাম্পিয়ন হয়। এছাড়া মেয়েদের জন্য চেয়ার খেলা এবং ছেলে-মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার গ্রহণের পর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পিয়াস নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ফাইনাল ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে। পুরো দল চমৎকার খেলেছে। ২০২০-২১ সেশনের সবাইকে একসঙ্গে নিয়ে এমন সুন্দর একটি আয়োজনে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবীর সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা এইচ এম পারভেজ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর সোহাগ বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এ ধরনের সহশিক্ষা ও বিনোদনমূলক আয়োজন বড় ভূমিকা রাখে। ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও ক্যাম্পাসে সুস্থ ধারার পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের সকল শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই আমাদের এই প্রচেষ্টা। তিন শতাধিক মানুষের ভালোবাসায় আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আগামীতেও সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এমন প্রাণবন্ত আয়োজন অব্যাহত রাখব।

উল্লেখ্য, স্পোর্টস ডে শেষে সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগের সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে চড়ুইভাতির আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা একসঙ্গে সময় কাটান, আড্ডা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুইভাতির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে

আপডেট : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬