ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খালের জায়গা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আসাদুউজ্জামান,( মুন্সিগঞ্জ): জেলা প্রতিনিধি
  • আপডেট : ০৮:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র জনরোশানলে পরে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে আওয়ামী লীগের পতন ঘটে। আর এর ধারাবাহিকতা বজায় রেখে টঙ্গীবাড়ীতে চলছে বিএনপি নেতা আসলাম মোল্লার দখল বানিজ্য।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার সংলগ্ন ডহুরি তালতলা খালের পার্শ্বে বিআইডব্লিউটি এর প্রায় ৪৫ শতাংশ জমির মাটি কেটে বাধ নির্মাণ করছে ভরাটের কাজ করার জন্যে।

স্থানীয়রা বলছে, জমিটি দীর্ঘ ১০ বছর যাবত কতিপয় লোক লিজ নিয়ে ভোগ দখলে থাকা সত্বেও বিএনপি নেতা আসলাম মোল্লা নামের এক ব্যক্তি জোরপূর্বক মাটি কেটে বাধ নির্মাণ করে ভরাট করছে। ৩১ জন মাটি কাটার শ্রমিক দিয়ে কাজ করাছেন আসলাম মোল্লা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখাযায়,৩০ জন শ্রমিক সেখানে মাটি কাটার কাজ করছে। শ্রমিক জাহিদুল বলেন, বিএনপি নেতা আসলাম মোল্লা আমাদের কাজে নিয়েছে। তিনি বলেছেন মাটি কেটে বাধ নির্মাণ করতে। এখানে কি করা হবে সেটা জানিনা।

এ ব্যাপারে স্থানীয় নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, আমি এবং আরোও কয়েকজন ব্যক্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে দশ বছর যাবত ভোগ দখলে আছি। আজ সকালে এসে দেখি এখানে মাটি কেটে বাধ নির্মাণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারলাম বিএনপি নেতা আসলাম মোল্লা নামের এক ব্যক্তি জোর জবস্তি ভাবে এই জমি দখলে নিচ্ছে।

অভিযুক্ত বিএনপি নেতা আসলাম মোল্লা বলেন, বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলহাস এই জমি ভরাট করতে বলেছেন। তার কথায় আমি শ্রমিক নিয়ে কাজ করাচ্ছি। আপনারা তার সাথে কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান জুলহাস বলেন, আমি কাউকে জমি দখল করতে বলিনি। শ্রমিক নিয়ে কোনো কাজও করাতে বলিনি। তবে ওখানে কিছু জায়গা আমার নামে লিজ নেওয়া আছে।

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলন বলেন, আমি বিষয়টি শুনেছি, অবৈধভাবে জমি দখল কোনো ভাবেই কাম্য নয়। যে দলের লোকই হোক না কেন অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

খালের জায়গা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট : ০৮:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪