চরকচ্ছপিয়া বাজারে নিয়ম না মেনে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
- আপডেট : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া বাজার এলাকায় সরকারি নিয়ম-কানুন উপেক্ষা না করে সড়ক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং বাজারের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের প্রধান সড়কের পাশ ঘেঁষে স্বপন পন্ডিত নামে এক ব্যাক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেছেন। অভিযোগ রয়েছে, তারা কোনো ধরনের অনুমোদন ছাড়াই সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন। ফলে সড়কের প্রস্থ কমে গিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বাজার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে যেখানে সহজেই রিকশা, ভ্যান ও ছোট যানবাহন চলাচল করতে পারত, বর্তমানে সেখানে যানজট লেগেই থাকছে। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে পথচারীদের চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয়েই দুর্ভোগে পড়ছেন।
একাধিক ব্যাবসায়ীরা অভিযোগ করে বলেন, “প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব নির্মাণ কাজ চলছে। আমরা প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বাজার ব্যাবসায়ী বৃন্দ। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
চরকচ্ছপিয়া বাজারে সড়ক দখল করে ঘর নির্মাণের এই ঘটনা দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায় বৃন্দ । তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এ বিষয়ে স্বপন পন্ডিতের সাথে আলাপ কালে তিনি জানান আমার দোকন ঘরটি পিছনে নেওয়ার কোন ব্যবস্থা নেই তার পরেও যদি সরকার যখন রাস্তা প্রশস্ত করতে চায় তখনি আমি জাগা ছাড়তে বাধ্য থাকবো।
নিউজটি শেয়ার করুন



















