ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩ লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার ও পাইপ ভাঙচুর, কয়েক লক্ষ টাকার ক্ষতির দাবি লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন প্রতিনিধি

‎ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে ৩ জন জেলেকে আটক করা হয়।

‎রবিবার (১৪ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল।

‎কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে তিনজন জেলেকে আটক করা হয়।

‎আটককৃত জেলেরা হলেন-মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন গ্রামে।

‎কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩

আপডেট : ০৭:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬