ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন জলবাযু পরিবর্তন মোকাবেলায়,  চরফ্যাশনের উপকূলীয প্রান্তিক জনগোষ্ঠীর ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ  চরফ্যাশনে পুকুরে ভাসছিল কালুর মরদেহ লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ দক্ষিণ আইচা বাজার ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি কামরুল , সম্পাদক সালাউদ্দিন  রাত পোহালেই দক্ষিণ আইচা বাজার ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির নির্বাচন 

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া এলাকায় অবস্থিত চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও একমাত্র টিউবওয়েল দখলের অভিযোগ উঠেছে কোস্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থার বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার (৬ মে) কলোনীবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৩৪ বছর আগে ডায়োসিসন ট্রাস্ট এসোসিয়েশন চার্চ অব বাংলাদেশ নামের একটি সংস্থা ভূমিহীন পরিবারগুলোকে সেখানে বসবাসের সুযোগ করে দেয়। এরপর থেকে ৫৪টি পরিবার দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে ওই কলোনীতে বসবাস করে আসছে।

সম্প্রতি কলোনীবাসীরা জানতে পারেন, কোস্ট ফাউন্ডেশন চার্চ অব বাংলাদেশের কাছ থেকে ৬৯ শতাংশ জমি ক্রয় করেছে। তবে জমি ক্রয়ের পরও সংস্থাটি কলোনীর একমাত্র টিউবওয়েল, কবরস্থান ও শ্মশান দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।

কলোনীর বাসিন্দা সুমি বেগম বলেন,
“আমার একমাত্র আশ্রয়স্থল ঘরভিটা দখল করে নিয়েছে কোস্ট ফাউন্ডেশন। আমি এখন ভিটেমাটি হারা।”
ভুক্তভোগী রুহুল আমীন বলেন,
“আমার মা ও বোনের কবরের ওপর দিয়েই কোস্ট ফাউন্ডেশন ইটের বাউন্ডারি নির্মাণ করছে। এতে মৃতদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আমাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগছে।”
কলোনীর আরেক বাসিন্দা মনসুর আহমেদ বলেন,
“আজীবন বসবাসের নিশ্চয়তা পেয়েই আমরা এখানে স্বজনদের কবর দিয়েছি। এখন যদি জায়গা দখল হয়ে যায়, তাহলে কবরবাসীদের ঠিকানাও হারিয়ে যাবে।”
এদিকে, মো. ইউনুছ সিকদার গং ঘটনাস্থলে পৃথক মানববন্ধন করে জমিটির পৈত্রিক মালিকানা দাবি করেন।
মানববন্ধনে মাওলানা বশির উল্লাহ গং বলেন,
“কোস্ট ফাউন্ডেশন আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। সিএন্ডবি সংলগ্ন রাস্তার উত্তর পাশের জমির বৈধ মালিক আমরা।”

অভিযোগের বিষয়ে কোস্ট ফাউন্ডেশনের ভোলা অঞ্চলের টিম লিডার রাশেদা বেগম বলেন,
“কোস্ট ফাউন্ডেশন বৈধভাবে ৬৯ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে রয়েছে। সংস্থাটি কারও ভিটাবাড়ি দখল করে না।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ

আপডেট : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬