চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট : ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি;
দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ ও ডিজিটাল লেনদেন প্রসারে পূবালী ব্যাংক পিএলসি নিয়মিতভাবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ‘বাংলা কিউআর’ সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারণার অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ লেনদেন গড়ার লক্ষ্যে চরফ্যাশনে বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় সোনালী রোড চাউলপট্টি মার্কেটে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পূবালী ব্যাংক চরফ্যাশন শাখা ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান,দুলারাহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন,চরফ্যাশন ব্যাংকারস এসোসিয়েশন এর সভাপতি কামাল হোসেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করেন। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার জুনিয়র অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী,দুলাল চন্দ্র সাহা ও হারুনর রশীদ।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। পরে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা শেষে একটি র্যালী বাজারা প্রদক্ষিণ করে ক্যাম্পেইন শেষ হয়।




















