ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

চরফ্যাশনে পুকুরে ভাসছিল কালুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে উপজেলা বন বিভাগের অফিসের পুকুর থেকে মোঃ কালু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল ১০ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলা বন বিভাগ অফিসের মসজিদসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সকাল ৮টার দিকে বন বিভাগের অফিসের স্টাফরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি চরফ্যাশন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোঃ কালু। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কালু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না।

চরফ্যাশন উপকূলীয় বন বিভাগ চরফ্যাশন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ সালাম হোসেন বলেন, ‘সকালে আমাদের স্টাফরা পুকুরঘাটে গিয়ে একজনের মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি আমাকে জানানো হলে আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

নিহতের ছেলে মিজান জানান, ‘আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। পুলিশ মরদেহ উদ্ধারের খবর পেয়ে গিয়ে দেখি সেটি আমার বাবার মরদেহ।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ ভোলা সদর হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে পুকুরে ভাসছিল কালুর মরদেহ

আপডেট : ১১:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬