চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- আপডেট : ০৩:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ৩১ জুলাই ) সকালে দিকে
উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডের মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে,পরে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে উত্তর চর মানিকা ২নম্বর ওয়ার্ডে দাফন করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পরিহিত কাপড়-চোপড় ছেঁড়া ও ময়লাযুক্ত ছিল।
লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।
তিনি আরও জানান, মরদেহটি দ্রুত পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে




















