ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

চরফ্যাশনে ভেসে আসা ভুতুড়ে জাহাজকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যারে দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৭৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উল্টো স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

‎বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

‎ ‎ঘন্টাব্যাপী মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দা মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের জাহাজটি চরনিজামে ভেসে আসে। এরপর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করেছে এবং এর অংশ ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা কাজী এমদাদুল হক নামে এক ব্যাক্তি আদালতের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছেন দাবি করে। তিনি জাহাজটি ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয়রা সন্দেহ করেন যে এটি একটি প্রতারক চক্রের পরিকল্পনা। তারা জাহাজটি মেরামত ও কেটে নিতে বাঁধা দেন।এতেই ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কাজী এমদাদুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় স্থানীয়দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে স্থানীয়রা গ্রামছাড়া হয়ে আছেন।

‎তারা আরো অভিযোগ করে জানান, জাহাজটিকে মেরামত করে নিয়ে যাওয়ার জন্য প্রতারক চক্রটি থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যদি কেউ আইনগতভাবে জাহাজের বৈধ মালিকানা প্রমাণ করতে পারেন, আমরা আপত্তি করি না। কিন্তু চার বছর ধরে জাহাজ রক্ষা করার পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মামলা দ্রুত প্রত্যাহার চাই এবং পুলিশি হয়রানি বন্ধ করার দাবী জানাচ্ছি।

‎জাহাজ উদ্ধারকারী মেরিন স্যালভেজ বিবি জাফরিনের ডুবুরি সরদার শাহ আলম বলেন, কাজী এমদাদুল হক আমাকে ঢাকার মুন্সিগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন এবং জাহাজটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশি সহযোগিতায় কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য জাহাজটি ভাসিয়ে রাখা।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাই। হাইকোর্টের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছি। মেরামত করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এজন্য থানায় মামলা দায়ের করেছি। আদালতের রায় অনুযায়ী কাজ করব।

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, জাহাজকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আদালতের রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছে । আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে ভেসে আসা ভুতুড়ে জাহাজকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যারে দাবিতে মানববন্ধন

আপডেট : ১০:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬