ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ছায়া সংসদে গৌরবের মুকুট শহীদ সোহরাওয়ার্দী কলেজের

মোঃ পলাশ মিয়া সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৭ মে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর আয়োজিত ছায়া সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। প্রতিযোগিতার আলোচিত বিষয় ছিল—আইএমএফ-এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি, যেখানে তথ্যনির্ভর যুক্তি, শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনা এবং বাস্তবভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে দলটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

দলের নেতৃত্বে বিরোধী দলীয় নেতার ভূমিকায় ছিলেন আশিকা জান্নাত এবং উপনেতা হিসেবে ছিলেন ফাহিমুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে যুক্ত ছিলেন সাবরিনা সুলতানা, আওলাদ জিসান ও মো. শাহরিয়ার আজিম। তারা বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আইএমএফ-এর ঋণনীতি এবং বাংলাদেশের আর্থিক বাস্তবতা নিয়ে সাহসী ও যৌক্তিক বক্তব্য তুলে ধরে বিচারকমণ্ডলী ও দর্শকদের মুগ্ধ করেন।

বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতের পথ চলায় প্রেরণা জোগাবে।

সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে তারা পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে সমাজ ও বিশ্ব নিয়ে চিন্তা করে। এ অর্জন আমাদের সকলের জন্য গর্বের।

সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান বলেন, এই বিজয় আমাদের ক্লাবের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক। সদস্যদের নিষ্ঠা, নিয়মিত অনুশীলন এবং মানসিক দৃঢ়তার পাশাপাশি কলেজ প্রশাসন ও প্রশিক্ষকদের সহযোগিতা এই সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, এই জয় শুধু একটি ট্রফির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সততা, যুক্তি এবং দলের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। ভবিষ্যতেও যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

সোহরাওয়ার্দী কলেজের এই বিজয় নিঃসন্দেহে দেশের বিতর্ক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং নতুন প্রজন্মের চিন্তাশীল নেতৃত্বের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ছায়া সংসদে গৌরবের মুকুট শহীদ সোহরাওয়ার্দী কলেজের

আপডেট : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫