ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

জমি সংক্রান্ত বিরোধে হত্যার চেষ্টা, লৌহজংয়ে দম্পতি ও মুক্তিযোদ্ধা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে ঢুকে এক দম্পতিকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন কুদ্দুসসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শিলা বেগম (৫০) ও তাঁর স্বামী চঞ্চল দপ্তরি (৬০)। পরে তাঁদের রক্ষা করতে এগিয়ে গেলে মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন কুদ্দুসকেও বেদম মারধর করা হয়।

শিলা বেগম জানান, শহিদুল দপ্তরি ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও পায়ে কোপানো হয়। স্বামী চঞ্চল দপ্তরিও এলোপাতাড়ি মারধরের শিকার হন। চিৎকার শুনে প্রতিবেশী মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও জানান, “আমি জমির এক তরফা রায় পেয়েছি। কিন্তু বিবাদীরা কাগজপত্র যাচাই না করেই আমাদের উপর হত্যার চেষ্টা চালিয়েছে।”

আশেপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক শিলা বেগম ও চঞ্চল দপ্তরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিলা বেগমের পক্ষ থেকে লৌহজং থানায় শহিদুল দপ্তরি (৬৫), তাঁর ছেলে বাধন (২৫), দেলোয়ার ঢালী (৫০) ও আকাশ (২৪)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুস বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও শহিদুল দপ্তরি কোনো সমাধানে আসতে চাননি। আজকের এই হামলার জন্য আমি তীব্র নিন্দা জানাই।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

জমি সংক্রান্ত বিরোধে হত্যার চেষ্টা, লৌহজংয়ে দম্পতি ও মুক্তিযোদ্ধা গুরুতর আহত

আপডেট : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫