ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

আপডেট : ০৮:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫