ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি 

টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সুস্থ পরিবেশ, নির্মল বিনোদন আমাদের পার্ক আমাদের অধিকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ই ফ্রেব্রুয়ারি) দুপুরে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি পার্ক কেবল খেলার মাঠ বা হাটবাজার জায়গা নয় ,সুস্থ সমাজের প্রতিচ্ছবি শিশুদের হাসি, বয়স্কদের বিশ্রাম, যুবকদের ব্যায়াম সবকিছুর জন্যই প্রয়োজন একটি পরিচ্ছন্ন পার্ক। মুন্সীগঞ্জ প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ী মৌজা ১ নং খাস খতিয়ানে ১৫৭ নং দাগের ০.৭৭ একর ভূমি জনসাধারণের জন্য অবহিত পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু সেই পার্কের মূল্যবান জায়গা গুলো অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে ব্যবসা স্থাপনা কিংবা ব্যক্তিগত কাজ ব্যবহার করে। পার্কের এই জায়গাগুলো দখলমুক্ত করার জোড়ালো দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্কের জায়গা দখলমুক্ত করতে হবে। অন্যথায় আমাদের আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জসিম, আজিম, আসিফ ঢালী, নিপা আক্তার, আবু বক্কর শেখ, শিশির হাসান, সোহাগ, ঐশিমনি, মিথিলা ও জনসাধারণের পক্ষে সাব্বির হোসেন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

আপডেট : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫