ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দক্ষিণ আইচা ‎বাজারের যানজটে অতিষ্ঠ  সাধারণ মানুষ ঢাকা বার নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ দক্ষিণ আইচায় নিজ ঘরে নারীর গণধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন লালমোহনের ইকবাল লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

ঢাকা বার নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি

নাজমুল খান সুজন
  • আপডেট : ১০:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

গত শুক্রবার (১ মে) রাত ১২টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ ভোট গণণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিন ব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অর্থাৎ ভোট দেন নি ৬৬ শতাংশ আইনজীবী।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে জয়লাভ করে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা।

পারিবারিক জীবনে তিনি ৫ ভাই ও ৫ বোনের মধ্যে মেঝো। তার বাবা বোরহান উদ্দিন এবং মা ফিরোজা বেগম। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তিনি যেমন একজন দক্ষ সংগঠক তেমনি সফলতার সাথে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটিরয সহ-সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ সাবেক আইন বিষয়ক সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, বিজ্ঞ আইনজীবীরা আমার উপর আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের বিজয়। এই বিজয় জাতীয়তাবাদের বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের বার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে আমি আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তার এই বিজয়ে ঢাকা প্রেস ক্লাব ও নিজ জন্মভূমি নরসিংদীসহ স্থানীয় আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা বার আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা বার নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি

আপডেট : ১০:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬