ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত -১৫

খান সুজন
  • আপডেট : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বেজগাঁও পালকি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে।
এ ঘটনায় ঢাকামুখী হাইওয়ে লেনে প্রায় ঘন্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিভিন্ন গাড়ি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ব্যবহার করে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী বাসটি (ঢাকা মেট্রো ব-১২২০০৮) বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এসে সামনে অন্য একটি বাসকে বাম পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আড়াআড়িভাবে সড়কে আটকে যায়। মো. রাজিব নামে বাসের এক যাত্রী বলেন, চালক, হেলপারসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সাথে ধাত্তা লেগে উল্টে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, বেশ কয়েকজ আহত হয়েছে। এর মধ্যে বাসটির হেলপার গুরুতর আহত হন। এখনও পর্যন্ত প্রাণহাণির ঘটনা ঘটেনি। বাসটি রেকার দিয়ে সরানো হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত -১৫

আপডেট : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫