ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় ১ ঘন্টার ব্যবধানে একাধিক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

খান সুজন
  • আপডেট : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চালতিপাড়া, নিমতলা, হাঁসাড়া ও ষোলঘরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে প্রায় ১ ঘন্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ অন্যান্য মোট ১১টি গাড়ি একটি অপরটির সাথে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ (৪০)। সে ফরিদপুরের চরদোয়ার গ্রামের নুরু মুন্সীর ছেলে। আহতরা হলেন ভোলার রশিদ (৫৫), চরফ্যাশনের ইকরাম (৩৫), ভাঙ্গার তালেব (৪০), পটুয়াখালীর নুরু (৫০), বরগুনার আলতাফ (৪১), ঝালকাঠির একলাছ (৫৫), মেহেন্দিগঞ্জের শংকর (৪৫), বানারীপাড়ার লিখিল (৪০), বাবুগঞ্জের সবেত (৫০), উজিরপুরের শিতুল (৩৫), পিরোজপুরের মুহিত (৩৭) ও নোয়াখালীর জাকির (৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ক্যামেলিয়া সরকার জানান, ফরহাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে হাইওয়ের ঢাকামুখী লেনের চালতিপাড়া ১০০ গজের মধ্যে ২টি, নিমতলা ১টি, হাঁসাড়া এলাকায় ১টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকার, কাভার্ড ভ্যানের সাথে বাসের সংঘর্ষ হয়।

অপরদিকে ষোলঘরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপরে উঠে থাকতে দেখা যায়। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ষোলঘরের কেয়টখালীতে মাওয়ামুখী ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সার্ভিস লেনে রেলিংয়ের ওপর উঠে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে ঘন কুয়াসার কারণে সড়কের ৫ স্থানে দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, ট্রাকসহ প্রায় ১২টি গাড়ি একটি অপরটির সাথে ধাক্কা লাগে। দুপুরে কেয়টখালীতে বাস দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, ঘটনাস্থলে আমাদের উদ্ধার কর্মী পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদের জিলানী জানান, লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছে। বিভিন্ন গাড়ি

চালকসহ ৫/৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। রেকার দিয়ে গাড়িগুলো সরানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় ১ ঘন্টার ব্যবধানে একাধিক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

আপডেট : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪